নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) উপজেলার কালিহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি তারা মিয়ার সভাপতিত্বে ও মানিক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাগর আহমেদ নাজিম, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ, ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান সাজলসহ দলীয় নেতাকর্মীরা।

ইফতারের পূর্বে মাহফিলে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং দোয়া পরিচালনা করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার ও সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

স্থানীয় নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে ইফতার মাহফিলটি মিলনমেলায় পরিণত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version