জয়পুরহাট সংবাদদাতাঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে সাইদুল হত্যা মামলার ৩ জন আসামীকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
৫’মার্চ (বুধবার) বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেতগাড়ী বাইপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কুসুম্বা ইউপির জয়হার গ্রামের শহিদুল ইসলামের ছেলে আয়নাল ইসলাম, আল আমিন ও শহিদুল ইসলামের স্ত্রী জহুরা বেগম।

মামলায় বিবরণে জানাযায় , আসামীদের সাথে দীর্ঘদিন যাবৎ বাদী পরিবারের সাথে জমিজমার দন্দ ছিল। চলতি বছরের ২৯ জানুয়ারি আসামীরা বাদীর বাবার পৈতৃক সম্পত্তিতে আইল দেওয়া দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র লাঠি সোটা সহ হামলা করে সাইদুল ইসলামের মাথায় আঘাত করে আসামীরা। এতে গুরত্বর রক্তাক্ত আহতাবস্থায় সাইদুরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। চিকিৎসাধীন অবস্থায় সাইদুল মারা যায়। এঘটনায় নিহত সাইদুলের কন্যা মোছাঃ আয়শা ছিদ্দিকা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার পর থেকে আসামীরা পলাতক ছিল।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ মইনুল ইসলাম বলেন, থানায় তাদের বিরুদ্ধে হত্যা মামলা হলে থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজুতে প্রেরণ করে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version