মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ই ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার পৌরসভা সম্মুখে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএমএ মোক্তাদির রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমদ আহাদ এর উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি মৌলভীবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিঠির সদস্য মিজানুর রহমান (ভিপি মিজান), আহ্বায়ক কমিটির সদস্য মতিন বকস, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী।

এসময় জেলা ছাত্র দলের সভাপতি রুবেল আহমদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোঃ আবু বক্কর তালুকদার, মামুনুর রশিদ মামুন, মোঃ আব্দুস শহীদ, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মমিন, যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম সাহেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ জাকির হোসেন সাফিন, শেখ আবেদ আলী, থানা বিএনপি সদস্য মোঃ টিটু মিয়া, শেখ মহসিন, মোঃ আরশ আলী, মোঃ মুকাব্বির, মোঃ শাহেদ সহ বিএনপি’র অঙ্গসহযোগী সংঘটনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version