গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আল-মামুন মন্ডল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলের দিকে ধাপেরহাট বন্দরে এ ঘটনা ঘটে। নিহত আল মামুন মন্ডল উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে। স্থানীয়রা জানায়, বিকেলের দিকে ধাপেরহাট বন্দরের মহাসড়কে আল মামুন মন্ডল অবস্থান করছিলেন। এরই মধ্যে একদল দুর্বৃত্ত তাকে হামলা করে। এসময় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, ধাপেরহাট বন্দরে হামলার ঘটনায় আল মামুন মন্ডল নামের এক যুবক নিহত হয়েছে।
ব্রেকিং নিউজ
- প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি: পুলিশ সুপার
- জীবিকার তাগিদে ত্রিশালে এসে লাশ হয়ে ফিরলেন শ্রমিক
- গাইবান্ধায় জনস্বার্থে ঐক্যবদ্ধ উদ্যোগ—বাটিকামারী সরকারি প্রাঃ বিদ্যালয়ের সামনের রাস্তা সংস্কার উদ্যোগ এলাকাবাসীর।
- দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
- কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ
- ডিমলায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
- ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৫টি গরু উদ্ধার
- ডিমলায় দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ



