তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের চায়ের রাজ্যে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ও পৌরসভার যৌথ উদ্যোগে ঋতুরাজ বসন্ত বরণ উৎসব এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের প্রকৌশলী ইউসুফ হোসেন খান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর ও শ্রীমঙ্গলের কর্মরত সাংবাদিকবৃন্দ। মেলায় বিভিন্ন জাতের পিঠার স্টল বসেছে। উদ্বোধন শেষে মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন অথিতিবৃন্দরা। এছাড়া বিকাল থেকে নর নারীদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয়। সন্ধ্যা নামতেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আয়োজন করা অনুষ্ঠান সকলের মধ্যে এক উচ্ছসিত পরিবেশের সৃষ্টি হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান চলে রাত ৯ পর্যন্ত।
ব্রেকিং নিউজ
- শহীদদের আত্মত্যাগ ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে: কলমাকান্দায় বক্তারা
- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কলমাকান্দায় বৃক্ষরোপণ
- জামালপুরে নানা কর্মসূচিতে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ পালিত
- ‘জুলাই চেতনায় গড়বো দেশ’: নেত্রকোনায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- অবৈধ বালু তুলতে গিয়ে কলমাকান্দায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
- মদনে ইয়াবাসহ তরুণ গ্রেফতার, পালিয়েছে সাদ্দাম
- মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর
- বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী



