উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যে আলোকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসুচী পালিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ। পরে উপজেলার বিভিন্ন সংগঠন, প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সাড়ে তিন হাজার ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ বলেন, জুলাই বিপ্লব চেতনাকে ধারণ করে আজকের এই বৃক্ষ রোপণ কর্মসূচী পরিবেশ রক্ষায় একটি ইতিবাচক ভূমিকা রাখবে। আমি আশা করি, এই ধরনের কার্যক্রম আরও জোরালো হবে এবং আগামী প্রজন্মের জন্য আমরা এক সুন্দর, সবুজ পৃথিবী গড়ে তুলতে পারব। তিনি আরো বলেন, “এই উদ্যোগ শুধুমাত্র পরিবেশ রক্ষা নয়, বরং সমাজের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করা। আমাদের লক্ষ্য, বৃক্ষ রোপণ একটি জাতির প্রতি দায়বদ্ধতার দায়িত্ব, যার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে পারব।’’ এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, সু-শাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাবিকুজ্জামান সাকিব ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
ব্রেকিং নিউজ-
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু
- কৃষিঋণ মওকুফের সুফল পেয়েছেন আনসার-ভিডিপির ৮,৮৪৩ সদস্য: ব্যবস্থাপনা পরিচালক
- যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে : পররাষ্ট্রমন্ত্রী
- আমি এই মাটির কাছে খুব কৃতজ্ঞ : অ্যাটর্নি জেনারেল
- মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জান্তা প্রধান মিন অং হ্লাইং
- লেবানন ইস্যুতে হিজবুল্লাহর সঙ্গে কোনো আলোচনা করবে না ইসরাইল : ইসরাইলি রাষ্ট্রদূত
- সারাদেশে ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে বিজিবির তৎপরতা জোরদার
- ইসলামাবাদে যুদ্ধবিরতি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক আজ

