বকশীগঞ্জ প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাধুরপাড়া ইউনিয়নে গলায় ওড়না পেঁচিয়ে রিনি আক্তার (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ১১ই ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ঢেরুরবিল এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত রিনি আক্তার সাধুরপাড়া ইউনিয়নের ঢেরুরবিল গ্রামের মাজ্জু মিয়ার কন্যা। পরিবার সূত্রে জানাযায়, রিনি মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে তার রুমে শুয়ে পরে। সকাল বেলা যথারীতি ঘুম থেকে উঠে তার পরিবারের লোকজন তাকে ডাকতে থাকলে তার কোন সাড়া শব্দ না পাওয়ায় সন্দেহ হলে দরজা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে দেখতে পায় রিনি ঘরের চালের আড়ের সঙ্গে গালায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। জানা যায়, রিনি স্থানীয় একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। উপজেলার সাধুরপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ অফিসার রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
ব্রেকিং নিউজ
- শহীদদের আত্মত্যাগ ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে: কলমাকান্দায় বক্তারা
- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কলমাকান্দায় বৃক্ষরোপণ
- জামালপুরে নানা কর্মসূচিতে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ পালিত
- ‘জুলাই চেতনায় গড়বো দেশ’: নেত্রকোনায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- অবৈধ বালু তুলতে গিয়ে কলমাকান্দায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
- মদনে ইয়াবাসহ তরুণ গ্রেফতার, পালিয়েছে সাদ্দাম
- মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর
- বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী



