নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) উপজেলা পরিষদ হল রুমে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

এতে কলমাকান্দা সদর ইউনিয়ন জামায়াতের আমির মুস্তাক আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. রুমান মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসেম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, ট্রেড ইউনিয়ন সভাপতি ও উপজেলা জামায়াতের রুকন সদস্য জহিরুল ইসলাম মামুন, উপজেলা পেশাজীবি ইউনিটের সভাপতি মো. কালা মিয়া, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হেদায়েতুল্লাহ শেখ সাবীল প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version