নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ডেনকি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোসাফর হোসেন রিপন (৩৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।
মোসাফর হোসেন রিপন উপজেলার খারনৈ ইউনিয়নের গজারমারি গ্রামের মো. হাজী মুসলিমের পুত্র। 
জানা যায়, উপজেলার খারনৈ ইউনিয়নের গজারমারি নামক এলাকায় ডেনকি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় সেখানে অভিযান পরিচালনা খরেন। সেখানে বালু উত্তোলন করা অবস্থায় মোসাফর হোসেন রিপনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকারে মুচলেকা নেওয়া হয়
সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম বলেন, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version