গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলা শহরে একটি ভাড়া বাসা থেকে জেলা বিআরটিএ অফিসের লাইসেন্স সহকারি হৃদয় কুমারের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধার আগে জেলা শহরের দক্ষিণ ধানঘড়ার বিআরটিএ অফিসের নম্বর প্লেট রাখার একটি ভাড়া বাসার রুম থেকে তার মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।

নিহত হৃদয় কুমার সিরাজগঞ্জ জেলার শ্রী অমূল্য চন্দ্র রাজবংশীর ছেলে। বিআরটিএ অফিসের সহকারী পরিচালক রবিউল ইসলাম জানান,দুপুরে নম্বর প্লেট নেয়ার জন্য ওই ভাড়া বাসায় যায় হৃদয়। দীর্ঘ সময় নম্বর প্লেট নিয়ে অফিসে না ফেরা ও তার মোবাইলে সংযোগ পাওয়া যচ্ছিল না। পরে অন্য সহকর্মীরা ওই বাসায় গিয়ে প্রতিবেশীদের কাছ থেকে শুনে রুমে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে সদর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, নিহতের শরীরে আঘাতে কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধারের ঘটনা একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version