তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঙ্গলবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী পর্যবেক্ষক বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ২ থেকে ৩ দিন আরও তাপমাত্রা নিম্ন থাকতে পারে। তাপমাত্রা নিচে নামার কারণে চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে বাড়ছে শীতের তীব্রতা।

এর পাশাপাশি বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের এই তীব্রতার ফলে নিম্নআয়ের ছিন্নমূল মানুষের দুর্ভোগের অন্ত নেই। সন্ধ্যার পর ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে বেশ বেগ পেতে হচ্ছে। সূর্য উঠলেও তেমন তাপ থাকে না সূর্যের আলোয়। চা অধ্যুষিত এলাকায় চা বাগানের নিম্ন আয়ের শ্রমিকেরা শীতের গরম কাপড়ের অভাবে বেশ কষ্ট পাচ্ছেন। সকাল ও সন্ধ্যা বেলা অনেককেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। তীব্র শীতের কারণে চা বাগান অধ্যুষিত এলাকায় নিম্ন আয়ের মানুষের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version