সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল প‌রিমাণ ভারতীয় অবৈধ পণ‌্য জব্দ করেছে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বি‌জি‌বি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন। আজ সোমবার সকালে গোপন সংবাদের ভি‌ত্তি‌তে সুনামগঞ্জ সদর উপ‌জেলার স‌ুরমা নদী থে‌কে প্রায় দেড় কো‌টি টাকার ভারতীয় এসব পণ‌্য জব্দ করা হয়।

সুনামগঞ্জ ২৮ বি‌জি‌বির অ‌ধিনায়ক একে এম জাকা‌রিয়া কা‌দির বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। তিনি জানান, ভারত থে‌কে সীমান্ত হ‌য়ে বাংলা‌দে‌শে প্রবেশ করার সময় এসব পণ‌্য জব্দ করা হয়। ভারতীয় পণ‌্যগু‌লোর ম‌ধ্যে ভারতীয় শাড়ি, প্যান্ট পিস, থ্রি পিস, পায়জামা, মকমল ও থান কাপড় রয়েছে, যার আনুমা‌নিক দাম এক কো‌টি ৪০ লাখ ৫৪ হাজার টাকা।

সুনামগঞ্জ সদর উপ‌জেলার সুরমা নদী‌তে নৌযু‌গে এসব পণ‌্য প‌রিবহ‌নের সময় সুনামগঞ্জ ২৮ বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নেতৃ‌ত্বে অভিযানে এসব উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনার সময় উপ‌স্থিত ছি‌লেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল রহমান। এসব পণ‌্য শুল্ক কার্যালয় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ব‌লে জানি‌য়ে‌ছে বি‌জি‌বি।

Share.

Md. Tanvir Ahmed, journalist by profession. He joined The Mail BD.com on January 10, 2021 as Tahirpur Upazila Correspondent of Sunamganj District. Later he was promoted as district Correspondent. Currently he has served as Sunamganj district Correspondent.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version