কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি কর্তৃক বন্যাপরবর্তী পুনর্বাসনের লক্ষে গৃহ নির্মাণ সামগ্রী, কৃষি সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) কমলগঞ্জ উপজেলার আদমপুরের নয়াপত্তনস্থ গুড নেইবারস্ বাংলাদেশ কার্যালয়ে আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি  অফিসার জয়ন্ত কুমার রায়, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সুজন আহম্মেদ, সিডিপি ব্যবস্থাপক বিপুল রেমা, নবাগত সিডিপি ব্যবস্থাপক শেখ জুবেল মিয়া, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু,  এম এ ওয়াব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম।

অনুষ্ঠানে ৮০ জনকে ৩ বান করে ২৪ পিস ঢেউটিন, নগদ ৫ হাজার করে ৪ লক্ষ টাকা ও  ১০ টি করে ৮ শত পাকা পিলার প্রদান করা হয়।  এছাড়া ১২০ জনকে ল্যাট্রিন এবং ২৮০ জনকে ৩০ কেজি সার ও সবজি বীজ প্রদান করা হয়।

এর আগে অনুষ্ঠানে ১৬ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে ১ লক্ষ ৬০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version