জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইলের কালিয়া উপজেলায় পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় ছিনতাই হওয়া আসামি ছাব্বির শেখ (২৫)কে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। এছাড়াও ছিনতাইয়ের মামলায় আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে।রবিবার (৮ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ছিনতাই হওয়া আসামি ছাব্বির শেখ উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলিম শেখের ছেলে। গ্রেফতার অন্য দুজন হলেন চাঁদপুর আলিম শেখের ছেলে নিশান শেখ ও মৃত হাজী ওসমান মোল্যার ছেলে জাহিদ মোল্যা।পুলিশ জানায়, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের নাসিম শেখ কে হত্যার দায়ে আটজনকে অভিযুক্ত করে তার মা তানিয়া সুলতানা জোনাকী আদালতে পিটিশন দাখিল করেন। চলতি মাসের ২ ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানা হত্যা মামলা রজু করেন। ঐ মামলায় এজাহারভুক্ত আসামি ছাব্বিরকে শনিবার সন্ধ্যার দিকে কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে গ্রেফতার করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশের গতিরোধ করে আসামির স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া আসামি ছাব্বির শেখসহ আসামি ছিনতাইয়ের মামলায় আরো দুই জনকে গ্রেফতারে করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version