দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও সমাজ সেবার সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আয়োজনে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী পালিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা চত্বর থেকে এক র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের সোমেশ্বরী হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কারিতাসের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ডিসি কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার,উপজেলা সমাজ সেবা অফিসার মাসুল তালুকদার,আইসিটি অফিসার সামিউল আলম শামীম,সাংবাদিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার,উপজেলা সমবায় অফিসার বিজন কান্তি ধর, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। সমাজে তাঁদেরও বেঁচে থাকার অধিকার আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সকল আর্থসামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। তাদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন হওয়া উচিত প্রতিটি মানুষের কর্তব্য। এ সময় তারা কারিতাসকে ধন্যবাদ জানান প্রতিবন্ধীদের পাশে থেকে কাজ করার জন্য।

আলোচনা শেষে এ দিবস উপলক্ষে শিশু-বৃদ্ধসহ ৮ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version