বৃহস্পতিবার, অক্টোবর ১৫

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) দিনব্যাপী উপজেলার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে মানুষের সেবায় বিনামূল্যে চিকিৎসা এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

বেলা ১১টার দিকে ময়মনসিংহের ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

চিকিৎসা সেবায় অংশ নিতে সকাল থেকেই কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে ভিড় করতে থাকেন সেবা প্রার্থীরা। দুপুর পর্যন্ত চোখের সমস্যা নিয়ে প্রায় দুই হাজার পাঁচশো রোগী রেজিস্ট্রেশন করেন।

এ সময় রোগীদের চক্ষু সেবা নিশ্চিতে চক্ষু বিশেষজ্ঞসহ চিকিৎসকরা সেবা প্রদান করেন। তাদের প্রত্যেককে বিনামূল্যে চশমাসহ ঔষধ সরবরাহ করা হয়। এমন আয়োজনে খুশি চিকিৎসা নিতে আসা রোগীরা।

এ সময় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রোগীদের  চিকিৎসা সেবায় আটজন চক্ষু বিশেষজ্ঞসহ চিকিৎসক দল সেবা প্রদান করেন। তাদের প্রত্যেককে বিনামূল্যে চশমাসহ ঔষধ দেওয়া হয়েছে। ছানিপড়া রোগীদের সনাক্ত করে বিনামূল্যে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version