নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে নেত্রকোনার দুর্গাপুরে এক স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় আহত পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, শওকত ফকির শঅওন, রব্বানী মিয়া, শহীদ পরিবারের পক্ষ থেকে আয়েশা খাতুন, খাইরুল ইসলাম, আব্দুল খালেক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাতুল খান রুদ্র, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী প্রমুখ।

এ সময় অন্যদের মাঝে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসাম্মাৎ জেবুন্নেছা, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ দাস, হিসাব রক্ষন কর্মকর্তা মোক্তাদির হোসেনসহ সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version