আরিফুল ইসলাম রনক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা মিন্টু (৩৭) ও সদস্য রাব্বানী রানা(২৭) নামের দুইজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংএ অতিরিক্ত পুলিশ সুপার মো: গাজিউর রহমান এ তথ্য জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৮ ও ২৯ সেপ্টেম্বরে নওগাঁ শহরে দুটি বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটে। ঘটনায় নওগাঁ সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা গত ২৯ অক্টোবর ঢাকার আশুলিয়া থানা এলাকা হতে মাহাবুব মন্ডল নামের এক ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতের তথ্য মতে গত শুক্রবার গভীর রাতে গাজীপুর জেলার কালিকাকইর থানা এলাকা হতে ডাকাত দলের মূলহোতা মিন্টুকে আটক করা হয়। মিন্টু নাটোর জেলার সিংড়া থানার বিলদহর গ্রামের নামাজ আলীর ছেলে। তার দেওয়া তথ্য মতে কুখ্যাত ডাকাত রাব্বানী রানাকে নওগাঁ শহরের ইদুর বটতলীর ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রাব্বানী একই গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলমসহ পুলিশের অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ
- কেন্দুয়ার অন্তঃসত্ত্বা তরুণী ৫ দিন ধরে নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার
- কলমাকান্দায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
- দুর্গাপুরে হতদরিদ্র জরিনার পাশে ডেপুটি স্পিকার, উপহার দিলেন নতুন ঘর
- কালাপুর ইউপি’র প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অনিয়মের অভিযোগ
- নেত্রকোনায় মোবাইল কোর্ট: ২ জনের কারাদণ্ড, ৪ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস
- ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড
- কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান
- উচ্ছিষ্ট খাবারের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযুক্ত রেস্টুরেন্ট কর্মী আটক



