তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীর তীরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুলাল আকন্দ (৪০) নামক এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১শে নভেম্বর) বিকেলে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রাম মৌজার মনু নদীর তীরবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অভিযানকালে ১৩ টি ট্রাক ও ১ টি মাটি কাটার যন্ত্র (এস্কেভেটর) জব্দ করা হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহ জহুরুল হোসেন জানান, নদীর তীর কেটে মাটি নেওয়ার ফলে নদীর বাঁধ ভাঙার ঝুঁকি থাকায় অভিযান চালিয়ে ১ ব্যক্তিকে জরিমানা ও ১৪ টি মাটি বহনের যানবাহন জব্দ করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- পিছিয়ে পড়া মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় নেত্রকোনায় কর্মশালা
- দুর্গাপুরে পুকুরে বিষপ্রয়োগ: লাখ টাকার মাছের ক্ষতি থানায় অভিযোগ
- এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বৃদ্ধিতে দুর্গাপুরে বিশেষ উদ্যোগ
- শ্যামগঞ্জে বাসে তল্লাশি: ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার, যুবক প্রেপ্তার
- কলমাকান্দায় মাদকের বিরুদ্ধে ফুসে উঠল এলাকাবাসী: এসআই’র বিরুদ্ধে বিক্ষোভ
- ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ে নেত্রকোনায় বারটানের আঞ্চলিক কর্মশালা
- কাজ শেষে বাড়ি ফেরার পথে লরির নিচে চাপা পড়ে নিহত বিক্রয় প্রতিনিধি
- ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ল লিটারে ২০ টাকা




