মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর পুর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত উপস্থিত জামায়াতের সূরা সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দুই বছরের (২০২৫-২০২৬) সেশনের জন্য অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারকে উপজেলা আমীর এবং মাওলানা মাহমুদুল হাসানকে সেক্রেটারী নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ঠ পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যকরি কমিটিতে অন্যান্যরা হলেন, নায়েবে আমীর- সাইদুল হক বিএসসি, বায়তুলমাল সম্পাদক- মাওলানা আঃ আওয়াল,শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, শ্রম,আইন ও মানবাধিকার সম্পাদক- শহিদুল ইসলাম দুলাল, যুব বিভাগ সম্পাদক- আলী হোসেন রণি, মানব সম্পদ উন্নয়ন বিভাগ সম্পাদক- ওয়াহিদুল হক মাস্টার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক- আনিসুজ্জামান রুবেল মাস্টার, অফিস পাঠাগার ও প্রকাশনা সম্পাদক- জামাল উদ্দিন মাস্টার, প্রচার ও পেশাজীবি বিষয়ক সম্পাদক – শফিকুল ইসলাম মোড়ল, ওলামা বিভাগ- মাওলানা শফিকুল ইসলাম নুরী, উপজেলা মজলিসে শুরা সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জনাব বিল্লাল হোসেন বিএসসি, মাওলানা আমিনুল ইসলাম, মাহফুজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী নাজমুল ইসলাম ও সহকারী সেক্রেটারী কাজী সাইফুল্লাহসহ উপজেলা জামায়াতে ইসলামীর রুকনবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version