মশিউর রহমান,জামালপুরঃ

জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ নভেম্বর) বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মামুনুর রশিদ ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রন্জুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদুল কবির তালুকদার শামিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক এ কে এম ফয়েজুর কবির তালুকদার শাহিন, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সদস্য মোঃ চাঁন মিয়া চাঁনু, ইউনিয়ন যুব দলের সভাপতি সাকিবুল ইসলাম সুমন, সম্পাদক জাহিদ হাসান ফরহাদসহ উপজেলা বিএনপি ও এর অংগসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version