নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আনন্দে গরু জবাই করে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা বিএনপির নেতা-কর্মী ও এলাকাবাসীদের গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করলেন আইনুল হক নামের বিএনপ’র এক সমর্থক।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করেন আইনুল হক। এ আয়োজনে উপজেলার প্রায় হাজারো নেতা-কর্মী ও এলাকাবাসীদের আমন্ত্রণ জানান তিনি। আইনুল হক ওই ইউনিয়নের কৃষ্ণেরচর এলাকার বাসিন্দা।

আইনুল হক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আট দফা ঘোষণার সময় মান্নত করেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করলে দুর্গাপুরের সকল বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীদের গরু জবাই করে খাওয়াবেন। তাই এবার সেই কথা রাখতে গরুর মাংসে বিরিয়ানি করে ভূরিভোজের এই আয়োজন করেন। প্রায় দুই লাখ টাকা খরচ করেছেন তিনি।

আইনুল হক আরও বলেন, আমি আল্লাহর কাছে মান্নত করছিলাম যে শেখ হাসিনার পদত্যাগ হলে আমি সকল বিএনপির কর্মী-সমর্থক ভাইদেরকে গরু জবাই করে খাওয়াবো। ইচ্ছা পূরণ হয়েছে।

এ দিকে তার আয়োজনে সকাল থেকেই স্থানীয় নেতা-কর্মীরা সহযোগিতা করেন। জুমার নামাজের পরপরই খাওয়া-দাওয়া শুরু হয়। বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আইনুলের নিমন্ত্রণে এই ভূরিজোজে অংশগ্রহণ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version