বৃহস্পতিবার, অক্টোবর ১৫

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। দৈনিক সমকালের প্রতিনিধি শেখ শামীমকে সভাপতি এবং দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি ওবাইদুল হক পাঠানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

দুই বছর মেয়াদি এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. এনামুল হক তালুকদার ( দৈনিক ভোরের কাগজ), সহ-সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া ( দৈনিক আমাদের নতুন সময়), কোষাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম মামুন (দৈনিক ডেইলি অবজারভার), দপ্তর সম্পাদক কাজল তালুকদার ( দৈনিক ভোরের ডাক), আইসিটি সম্পাদক রীনা হায়াৎ (দৈনিক জনতা)।

এ কমিটির নির্বাহী সদস্যরা হলেন- দৈনিক যুগান্তরের প্রান্ত সাহা বিভাস, দৈনিক আলোকিতের ময়মনসিংহের জাহাঙ্গীর আলম মজুমদার, দৈনিক ঢাকার আব্দুল্লাহ আল রোমান ও দৈনিক মানবজমিনের আব্দুর রশিদ।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version