রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)

গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় বাঘের বাজার এলাকায় ২৫ অক্টোবর (শুক্রবার) রাতে ৩৯ কেজি গাঁজা এবং ৫৬০ পিচ ইয়াবা ট্যাবলেট, দুই বোতল বিদেশী মদসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে এবং ২৫ জন মাদক সেবীকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমিনুল ইসলাম জয়দেবপুর থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিরাজুল ইসলাম।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- মেহেদী হাসান মিরাজ (৩০), মোছাদ্দিক হোসেন অপু (৩২), হাসিনা বেগম (৪৫), টুনি বেগম (৫৫), লতিফা বেগম (২৪) এবং ফাহিমা আক্তার (১৮)।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান – গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশ বাঘের বাজার এলাকার কসাই আমিরের বাড়িতে অভিযান পরিচালনা করে ৬ জন মাদক ব্যবসায়ীকে এবং ২৫ জন মাদক সেবীকে গ্রেপ্তার করে।

এ সময় তার বাড়ি থেকে ৩৯ কেজি গাঁজা ও ৫৬০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং দেড় বোতল বিদেশি মদ উদ্ধার এবং মাদক বিক্রির ৮ লাখ ৮১ হাজার ৯৩৫ টাকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৫ মাদক সেবীর প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড এবং ৬ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version