মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি 

ছোট্ট অবুঝ শিশু তুবা মনির বয়স সবেমাত্র একে পা দিয়েছে। হাতের কাছে একটি জলপাই পেয়ে তাৎক্ষণিক সে খেয়ে ফেলে৷ একটু পরই গলায় জলপাই এর বিচি গলায় আটকে গিয়ে খিচুনি শুরু হয়৷ শ্বাসরুধ হয়ে দীর্ঘক্ষণ খিচুনি হলে পরিবারের লোকজন কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে আজ বুধবার ২৩ অক্টোবর দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটছে৷ নিহত শিশু  তুবা মনি উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামের মজিবুর রহমানের মেয়ে।

নিহতের পরিবার জানায়, বুধবার দুপুরের দিকে একটি জলপাইয়ের বিচি গলায় আটকে যায় শিশুটির। পরে শ্বাসরুধ হয়ে দীর্ঘক্ষণ খিচুনি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, গলায় বিচি আটকে শ্বাসরুদ্ধ হয়ে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুর মৃত্যু হয়েছে৷

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version