কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণ কাজে আর্থিক অনুদান প্রদান করেছেন ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কাজী মামুনুর রশিদ মামুন।

রোববার (২০অক্টোবর) রাত ৮টার দিকে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে  আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন।

কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আহমেদুজ্জামান আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গ্লোবাল টেলিভিশনের সাবেক জেলা প্রতিনিধি এড.জুয়েল আহমেদ,সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ,অলক দেব,মোক্তাদির আহমেদ, মোস্তাফিজুর রহমান,পিন্টু দেবনাথ,আশহাবুজ্জামান শাওন,নির্মল এস পলাশ,মোনায়েম খাঁন,সালাহউদ্দিন শুভ,আব্দুস সালাম,আশরাফ সিদ্দিকী পারভেজ, ব্যবসায়ী নাজমুল হাসান মিঠু, কাজী মাহমুদ আলী ও জালাল আহমেদ।

এসময় কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ, প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নিজস্ব জমিতে প্রেসক্লাব ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। স্থানীয় ও দেশ-বিদেশে কর্মরত বিভিন্ন শুভাকাঙ্খী ও সরকারি-বেসরকারি সহযোগিতায় ইতোমধ্যে প্রায় ৯০শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version