জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১ টার দিকে সদর উপজেলার চৌগাছা বাস স্টান্ডে আউড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।

সংবাদ সম্মেলনে কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও এড়েন্দা বাজার বণিক সমিতির সভাপতি ফকির মিরাজুল ইসলাম বলেন, এড়েন্দা বাজারের আইয়ুব নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বাজার বণিক সমিতির সদস্য এবং স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সিদ্ধান্তে দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং বিষয়টি সকলে বসে মিমাংসা করে দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু আইয়ুব নামে ওই ব্যবসায়ী সাংবাদিকদের মিথ্যা চাঁদাবাজির অভিযোগ জানায় যা আদেও সত্য নয়। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আলী মিয়া,  ওলিয়ার, এড়েন্দা বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও বিএনপির নেতা-কর্মী ছাড়াও স্থানীয় লোকজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version