দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –

নেত্রকোনার দুর্গাপুরে ঢলের পানিতে ডুবে রুসমত খান (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল সোমবার (০৭ অক্টোবর) দুপুরে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে চারপাশ পানির মধ্যেই সড়কের পাশে দাফন করা হয়েছে।

নিহত বৃদ্ধ রুসমত খান ওই গ্রামের মৃত আক্তার খানের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন।

জানা গেছে,দুপুরের দিকে পানিতে ডোবা পুকুর পারের পাশ দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধ রুসমত। হঠাৎ পা পিছলে পুকুরে পানিতে পড়ে ভেসে যান। এ ঘটনার পর বাড়ি থেকে কিছুটা দূরে মৃত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। টানা তিনদিনের ভারীবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাঁওকান্দিয়া ইউনিয়নের বাড়ি-ঘর,রাস্তা,পুকুর,ফসলি জমি পানিতে প্লাবিত হয়েছে।

নিহতদের ভাতিজা আলাল খান বলেন,পানিতে পুকুর ডুবে বুক সমান পানি। কোনদিকে পুকুরের গভীর বোঝার উপায় নাই। এই পুকুরের পাশ দিয়ে আমার চাচা যাওয়ার সময় পানিতে পড়ে মারা গেছেন। চারপাশেই পানি সড়কের পাশে অল্প জায়গায় দাফন করেছ্ িতারপরও সড়ক ঘেঁষা পানি।ইউপি সদস্য রুহুল আমীন বলেন,আমি খোঁজ নিয়েছি আজ সকালে দাফন করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version