রবিবার, অক্টোবর ১৮

তরিকুল্লাহ আশরাফী,হালুয়াঘাট প্রতিনিধি ঃ

হালুয়াঘাট সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ৪ জনকে আটক করেছে বিজিবি । শনিবার রাতে উপজেলার গাজিরভিটা ইউনিয়নের কাতলমারি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তাদের তল্লাশী করে ভারতীয় ৪টি এটিএম কার্ড ও ১টি এনআইডি কার্ড উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, ঢাকা সাভারের শিমুলতলা এলাকার খলিল মিয়ার পুত্র সোহান (৩২), ঘাটাইল উপজেলার বগার মধ্যপাড়া এলকার জবেদ আলীর পুত্র সাইফুল (৩৫),শরিয়তপুর জেলার পালং মডেল থানার মাকসাহার এলাকার মৃত আঃ হেকিমের পুত্র আব্দুল জব্বার (৩৫) ও হালুয়াঘাট উপজেলার কাতলমারি এলাকার মৃত হাছান আলীর পুত্র আঃ রহিম (৫০)। এ ঘটনায় নায়েব সুবেদার মসিউর আলম বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version