লিমন সরকার (ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। শনিবার সকালে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ভামদা আলিম মাদ্রাসার সুপার শাহ আলম, লোহাগাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, বিপিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ মোহাম্মদ আলম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কায়সার আলী, গুয়াগাঁও দাখিল মাদ্রাসার সহ সুপার রফিকুল ইসলাম, ভাকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকসেদ আলী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ অন্যান্য শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় অবৈধপথে আসা ভারতীয় ফুচকা জব্দ, পিকআপসহ ৪ যুবক আটক
- পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শয্যাশায়ী, মৃত্যুঝুঁকিতে আব্দুল জলিল
- রাজীব পরিবহনের বাস ভাঙচুর: জামালপুর-ঢাকা রুটে ধর্মঘট, যাত্রীদের চরম দুর্ভোগ
- কলমাকান্দার পাঁচগাঁও বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি
- জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী
- দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে স্কুল-মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী
- তারুণ্য জাগাতে নেত্রকোনায় ডিসি গোল্ডকাপের লোগো উন্মোচন ও ফিকশ্চার চূড়ান্ত
- নেত্রকোনায় গণশুনানি: অভাব-অভিযোগ শুনার পাশাপাশি গাছে চারা উপহার



