মশিউর রহমান, জামালপুরঃ

জামালপুরের সরিষাবাড়ীতে  উপকার ভোগীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পন্য বিক্রী কার্যক্রম শুরু  হয়েছে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর তালিকাভুক্ত উপজেলার ৩৪ জন ডিলারের মাধ্যমে ২৮ হাজার ৫০ জন উপকার ভোগিদের মাঝে প্রতি মাসে বিভিন্ন পয়েন্টে এ পন্য বিক্রী করা হয়।

এ সব পন্যের মাঝে ১০০ টাকা লিটার মূল্যে ২ লিটার  তৈল,  ৬০ টাকা কেজি দরে ২ কেজি ডাউল ও ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাউল বিক্রি হচ্ছে।

এস এম ট্রেডার্স এর ডিলারর মোঃ মিন্টু মিয়া জানান, কেউ যাতে প্রতারিত না হয় সে জন্য  প্রতিটি কার্ড ধারির জাতীয় পরিচয় পত্রের সাথে মিল করে যাছাই বাছাই করে আমরা পন্য বিক্রী করছি।

সুমন এন্টার প্রাইজের রোদোয়ান আহমেদ জানান, আমরা কার্ড দেখতেছি মাল দিচ্ছি মালে কোন প্রকার পরিমানে কম দেয়া বা কারচুপি করা হচ্ছে না। মিলন এন্টার প্রাইজের সেলিম রেজা মিলন জানান, দুই লিটার তৈল, দুই কেজি ডাউল, ৫ কেজি চাউল এবং প্রতিটা ব্যাগের মূল্য হিসাবে ১০ টাকা সর্বমোট ৪৮০ টাকা প্যাকেজ মূল্যে মাল বিক্রী হচ্ছে।

তদারকির দায়ীত্বে থাকা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রিফাত হোসেন জানান, পোগলদিঘা ইউনিয়নের তিনটি পয়েন্টে মাল বিতরণ হচ্ছে, মালের মজুদ সঠিক পাওয়া গেছে এবং সঠিক বিতরণ চলছে কোন প্রকার অভিযোগ আমি পাইনী।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version