মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ

ভারতে রাসুলুল্লাহ (সাঃ) এঁর নামে জঘন্য কটুক্তিকারী মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাঁকে সমর্থনকারী বিজেপি’র সাংসদ নিতেশ নারায়ণ রানেকে গ্রেফতারের দাবীতে নেত্রকোনার আটপাড়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ আটপাড়া উপজেলা শাখা আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ অক্টোবর ) সকাল ১১টায় উপজেলার খেলার মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় খেলার মাঠে এসে সমাবেশে মিলিত হয়।

হেফাজতে ইসলাম আটপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ইউনুস খান, সাংগঠনিক সম্পাদক মুফতি জহিরুল ইসলাম।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version