আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় পলিথিনমুক্ত ও দূষণমুক্ত পরিবেশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের মুক্তির মোড় শহিদ মিনারের সামনের সড়কে এ্যারোমা ইয়ূথ ওমেন অর্গানাইজেশনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় এ্যারোমা ইয়ূথ ওমেন অর্গানাইজেশনের সংগঠনটির সভাপতি ফাতেমা আক্তার সাবানার সভাপতিত্বে উদ্যোক্তা জান্নাতুন ফেরদৌস লতা, শাহনাজ পারভীন, অনামিকাসহ প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পলিথিন নিষিদ্ধের আইন কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশ অধিদফতরের সক্রিয় ভূমিকা পালন ও নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহারকারীদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শান্তি প্রদান করার দাবি করেন তারা।

মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রায় শতাধিক নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version