আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে বদলগাছী উপজেলা চত্ত্বরের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

এসময় বক্তারা প্রাইমারি পর্যায়ে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান।মানববন্ধনে এস, এম, আবু সাইদ রিপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আব্দুল রাজ্জাক, আলমগীর শপন, খোরশেদ আলম, কালাম, জুয়েল, শামীমসহ উপজেলার বিভিন্ন শিক্ষকরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version