বৃহস্পতিবার, অক্টোবর ২২

মশিউর রহমান, জামালপুরঃ

জামালপুরের সরিষাবাড়ীতে জগনাথগঞ্জ পুরাতন ঘাট এলাকায় পেরুয়া নদীর ওপর সেতুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার আওনা ইউনিয়নের জগনাথগঞ্জ কুলঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্কুল কলেজ, মাদ্রাসাসহ প্রায় কয়েক শতাধীক  মানুষ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার আওনা ইউনিয়নের জগনাথগঞ্জ ঘাট এলাকার পেরুয়া নদী দিয়ে সরিষাবাড়ি ও কাজিপুর উপজেলার প্রায় ০৮ টি ইউনিয়ের লক্ষাধিক  মানুষ প্রতিদিন নৌকা দিয়ে পারাপার হয়ে থাকে। বিভিন্ন সময় নৌকা ডুবিতে দুর্ঘটনায় শিকার হয় স্কুল কলেজের শিক্ষার্থীরা। অসুস্থ রোগীদের পারাপার করতে পড়তে হয় বিপাকে।

চরাঞ্চলের কৃষি পন্য পরিবহন করতে সমস্যা হয় কৃষকদের। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও রক্ষা করেনি কেউ। তাই দ্রুত সময়ে সেতু নির্মানের দাবি জানান বক্তারা।

এতে বক্তব্য রাখেন প্রভাষক জামিল মিয়া, শিক্ষক দেলোয়ার হোসেন মিন্টু, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, শিক্ষার্থী সেলিম রেজাসহ আরো অনেকেই।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version