দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে সাদামাটি উত্তোলন বন্ধ ও সোমেশ্বরী নদী রক্ষায় আদালতের নির্দেশনা ও বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলার) আয়োজনে পৌর শহরের বিরিশিরি জিবিসি ট্রেনিং এন্ড রিসার্চ সেন্টার হল রুমে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বেলার ময়মনসিংহ বিভাগীয় কোঅর্ডিনেটর গৌতম চন্দ্র চন্দনের সঞ্চালনায় ও দুর্গাপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মোঃ কামাল পাশার সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংগঠনিক সম্পাদক পল্টন হাজং সহ নদী তীরবর্তী এবং সাদামাটির অঞ্চলের বাসিন্দা।

আলোচনা সভায় বক্তারা বলেন, গত ১৪ বছর নদী থেকে অপরিকল্পিতভাবে ও নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলনে সোমেশ্বরী নদীর এখন করুন অবস্থা। পুরো নদী এখন পরিণত হয়েছে ধ্বংসযজ্ঞে। তবে বেলা দায়ের করা মামলায় হাইকোর্টের নির্দেশে গত পাঁচ মাসের বেশি সময় ধরে নদী থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে। এতে নদীও প্রাকৃতিক রূপ ফিরে পেতে শুরু করেছে।

পাশাপাশি অপরিকল্পিতভাবে সাদামাটি উত্তোলন বন্ধ হওয়ায় একদিকে যেমন পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। তেমনি পর্যটকে সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রাকৃতিক পরিবেশ ও খনিজ সম্পদে যেনো আর কোনো ধ্বংস না চলে তার জন্য সরকারকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version