মোঃনাজমুল হাসান।
তালতলী,বরগুনা প্রতিনিধিঃ

পটুুয়াখালীর কলাপাড়ায় ঢাকা-কুয়াকাটাগামী ইটালী পরিবহন (ঢাকা মেট্রো ব-১২-৩৩৮৩) রাস্তার বাইরে ধান ক্ষেতে পড়ে গেছে।

সোমবার সকাল ৬ টার দিকে কলাপাড়া -কুয়াকাটা রুটের ইউসুফপুর গ্রাম অতিক্রমকালে এ দূর্ঘটনা ঘটে। এতে অন্ততঃ ১৫ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। এটা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

বেপরোয়া গতিতে চালানোর কারনে এ দূর্ঘটনার শিকার হয়। তাৎক্ষণিক গাড়ীর চালক সহ সুপারভাইজার, হেলপার পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে,ইটালী পরিবহনটি বেপরোয়া গতিতে চালানোর কারনে নিয়ন্রন হারিয়ে রাস্তার বাইরে পড়ে যায়।

তবে কাওসার নামে এক যাত্রী বলেন, ঘটনার সময় চালক ঘুমন্ত অবস্থায় ছিল। অপরদিকে, বেপরোয়া গতিতে গাড়ীটি চালানোর কারনে নিয়ন্ত্রনে রাখতে পারেনি।

কলাপাড়া উপজেলার মহিপুর থানার ওসি, মো.আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version