ইবি প্রতিনিধি-

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে ডিন’স কমিটি। রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তি সূত্রে, ২১শে সেপ্টেম্বর ডিন’স কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সশরীরে ক্লাস নেয়ার ব্যাপারে বিভাগীয় একাডেমিক কমিটিতে সিদ্ধান্ত নিয়ে ক্লাস চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার জন্য অনুরোধ করা হয়েছে। এই চিঠির অনুলিপি ইতোমধ্যে অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতিসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে।

গত ২১শে সেপ্টেম্বর অনুষ্ঠিত ডিন’স কমিটির সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পাওয়া ডিন ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সেখানে উপস্থিত ডিনদের সর্বসম্মতিক্রমে ক্লাস শুরুর এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।

আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি মেহেদী হাসান বলেন, এরকম একটা চিঠি বিভাগে এসেছে। একাডেমিক কমিটিতে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version