নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় “প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কলমাকান্দা প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলমাকান্দার গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক) এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও কলমাকান্দা বারসিকের সমন্বয়কারি গুঞ্জন রেমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সৌহার্দ্য দারিং, বারসিকের নেত্রকোণার আঞ্চলিক সহযোগী সমন্বয়কারী শংকর ম্রং, বীর মুক্তিযোদ্ধা বদিন জাম্বিল, সাংবাদিক ফখরুল আলম খসরু,পরিমল রেমা, জীবন হাজং, কৃষক আব্দুল মোতালেব প্রমূখ।
সভায় বিভিন্ন কৃষক, শিক্ষার্থীসহ নানান শ্রেণী পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। 
সহযোগী সমন্বয়কারী শংকর ম্রং জানান, বারসিক কলমাকান্দা উপজেলায় দীর্ঘদিন ধরে প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, লোকায়িত জ্ঞান,খাদ্য নিরাপত্তা, আন্তনির্ভরশীল সম্পর্ক, জলবায়ু পরিবর্তন প্রভৃতি বিষয়ে কাজ করে যাচ্ছে।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version