দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কলমাকান্দা উপজেলা সদরে যৌথবাহিনীর অভিযানে ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ। অভিযান পরিচালনার সময় কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি যৌথবাহিনী।
গত সোমবার দিনগত মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে এতিমখানা রোড নামক এলাকায় সেনাবাহিনী ও থানা পুলিশ বাহিনীর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। এ অভিযানের নেতৃত্ব দেন কলমাকান্দার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামানিক নুহাশ। পরে চোরাকারবারি রফিকের গুদামঘরে থাকা ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় চিনির আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা হবে বলে জানা গেছে।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে কলমাকান্দার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামানিক নুহাশ জানান, তদন্তের পর চোরাকারবারির নাম উল্লেখসহ কলমাকান্দা থানায় মামলা প্রক্রিয়াধীন।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version