কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা মদন উপজেলায় ১২ বছর বয়সী মাদরাসার ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি বকুল মিয়াকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। তিনি একই উপজেলার পাঁচ আলমশ্রী গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।
রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির।
এরআগে গত শনিবার দিনগত রাত ১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ তাড়াইল উপজেলার দামিয়া ইউনিয়নের চকপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বকুল মিয়াকে আটক করে র‌্যাব।
র‌্যাব জানায়, ভুক্তভোগী মাদরাসার ছাত্রী গত ২৯ আগস্ট দুপুরে মাদরাসা হতে বাড়িতে আসেন। ভুক্তভোগীর বাবা ভুক্তভোগীকে রেখে বাজারে এবং ভুক্তভোগীর দুই বছর বয়সি ছোট বোনকে নিয়ে তার মা নানার বাড়িতে যান। এই সুযোগে অভিযুক্ত বকুল মিয়া ভুক্তভোগীকে তার চাচার বাড়িতে ডেকে নিয়ে যান। পরে দরজা বন্ধ করে গামছা দিয়ে মুখ ও ওড়না দিয়ে হাত বেধে মৃত্যুর ভয় দেখিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনার পরবর্তীতে গত ২ সেপ্টেম্বর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মদন থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়ের পর থেকে এজাহারনামীয় প্রধান আসামি বকুল মিয়া নিজেকে বাঁচাতে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version