চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা মোবারকপুর ইউনিয়নে গোলাপ বাজারে অবস্থিত  লাইফ সাইন স্কুল এন্ড কলেজ সার্বিক গুণগত মান উন্নয়নে শিক্ষার্থী ও অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৭ সেপ্টেম্বর শনিবার  সকালে লাইফ সাইন স্কুল এন্ড কলেজ  প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশে  প্রধান অতিথি লাইফ সাইন স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কালাম হোসেনের  বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় ফাঁকি দেয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেট।

শিক্ষার্থীরা এসব দিকে অতিমাত্রায় আকৃষ্ট হয়ে পড়ার কারণে লেখাপড়ায় অমনোযোগি হয়ে পড়ছে কিনা এবং এর কুফল সম্পর্কে অভিভাবকদের ধারণা দেয়া হয়। শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব প্রদানে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শিক্ষার্থীরা লেখাপড়ায় ফাঁকি দিচ্ছে কিনা সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। বিদ্যালয়ের পাশাপাশি বাড়িতে লেখাপড়া করছে কিনা সেদিকেও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন, কিছুদিন পরপর শিক্ষার্থীদের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট অভিভাবকদের খবরাখবর নিতে হবে এবং লেখাপড়ার বিষয়ে খবরাখবর নেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, দাইপুখুরিয়া ইউনিয়ানের সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম বাদশা, ব্যাংক এশিয়ার ডিসট্রিক ম্যানাজার আতিকুল রহমান, সোনালী ব্যাংকের সেকেন্ড অফিসার জয়নাল আবেদীনসহ অভিভাবক ও সকল শ্রেনী ছাত্র -ছাত্রী বৃন্দুরা। এসময় শিক্ষার্থীদের পারফর্মেন্স বাংলা, আরবি ও ইংরেজি ভাষায় অভিভাবকদের সামনে উপস্থাপন করা হয় ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version