(নোয়াখালী প্রতিনিধি -মোহাম্মদ শহিদ)

বাংলাদেশ জামায়াতে ইসলামী কবির হাট উপজেলার শাখার উদোগে ইমাম মুয়াজ্জিন সম্মেলন কবির হাট উপজেলা শাখার আমীর জনাব ফখরুল ইসলাম মিলন এর সভাপতিত্ব আজ বিকেল ৩ ঘটিকার সময় কবির হাট সরকারি মড়েল উচ্চ বিদ্যালয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   নোয়াখালী জেলা শাখার নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মসজিদ মিশন নোয়াখালী জেলার সভাপতি জনাব মাওলানা মিছবাহ উদ্দিন, উপস্থিত ছিলেন ওলামা বিভাগ নোয়াখালী জেলার শাখার সভাপতি মাওলানা নাজমুল ইসলাম শামীম, উপজেলা সহকারী সেক্রেটারি মিছবাহ উদ্দিন ভূঞা এবং হাফেজ আব্দুল্লাহ সাইফুল, কবির হাট উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ প্রমুখ।

সম্মেলন ইমাম মুয়াজ্জিনগণের উদ্দেশ্যে বক্তারা বলেন,  মহান আল্লাহর নির্দেশ অনুসারে মানুষকে সঠিক  পথের আহ্বান করতে হবে । ইমাম ও মুয়াজ্জিন সমাজে সন্ত্রাস, মাদক, নারী পাচার বাল্যবিবাহ ও খারাপ জঘন্য কাজ থেকে মানুষকে বিরত রাখতে ভূমিকা পালন করতে হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version