লিমন সরকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ “জেগে উঠো পীরগঞ্জবসী, সবার মুখে ফুটবে হাসি” শ্লোগানকে সামনে রেখে এলাকায় মাদক নির্মূল করার লক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর সভার ৫ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে পৌরসভার দক্ষিন বথপালিগাঁওয়ে এক সুধী সমাবেশের মাধ্যামে এ কমিটি গঠন করা হয়। এতে আহবায়ক করা হয়েছে জুয়েল ইসলাম মনিকে। যুগ্ন আহবায়ক হয়েছেন জহিরুল ইসলাম, কামরুল, জামান ও নবাব। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সুমন আলী। সদস্য রিপন আলী, মিন্টু,ফয়সাল ও কাজল। ওয়ার্ড কাউন্সিলর দবিরুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য দেন, পুলিশ পরিদর্শক ইকরামুল হক চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মিম, কৃষক দলের সভাপতি শামসুল আলম, ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন, যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম রবি, ছাত্রদল নেতা হুমায়ুন কবীর, জহিরুল ইসলাম, জুয়েল ইসলাম প্রমূখ।
ব্রেকিং নিউজ
- বন্যাদুর্গতদের জন্য প্রস্তুত ৩ মাসের খাদ্য সহায়তা: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী
- সাত মাসের শিশু সন্তানকে হত্যার অভিযোগে পাষণ্ড পিতা গ্রেপ্তার
- পূর্বধলায় পৌনে ৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, যুবক গ্রেফতার
- দুর্গাপুরে মাদকাসক্তদের দ্বন্দ্বে খুন, রাতভর অভিযানে মূল ঘাতক গ্রেপ্তার
- যশোরের হৈবতপুর ইউনিয়নের সিরাজ খাল পুনঃখননের ১৭টি গ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে
- বাংলাদেশ কিনছে নতুন ১৪টি বিমান: জামালপুরে বিমান প্রতিমন্ত্রী
- দিন ও রাতব্যাপী নানা কর্মসূচিতে কলমাকান্দায় মে দিবস উদযাপন
- নেত্রকোনায় ধনু ও মগড়ার নদীর পানি বাড়ছে, বিপদসীমার ওপরে কংস ও উব্দাখালীর



