আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা :

আনোয়ারা প্রেস ক্লাবের মাসিক সভায় বিগত ১৫ বছর ধরে দল ও প্রশাসনের চাটুকার সাংবাদিকদের বয়কট করার অনুরোধ করেছেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধুরী। শুক্রবার (৩০ আগষ্ট) আনোয়ারা সদরে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেস ক্লাবের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিন সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোঃ বদরুল হক, আনোয়ার হোসেন, শেখ আব্দুল্লাহ (শেখাব), ওমর ফারুখ, দৈনিক মুহাম্মদ ফখরু উদ্দিন,  মুহাম্মদ খোরশেদ, কায়সার উল আলম চৌধুরী।

সভায় প্রেস ক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধুরী আরো বলেন, আনোয়ারা একটি উন্নয়নশীল জায়গা কিন্তু এখানে রয়েছে কিশোর গ্যাং, মাদকের বিস্তার, জোরপূর্বক জায়গা দখল, রাজনীতির নামে প্রতিহিংসা, উন্নয়নের নামে দুর্নীতি এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিটি কলম সৈনিকদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version