শনিবার, অক্টোবর ২৪

জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইলে শহরে জেলা ছাত্রদলের আয়োজনে শোক র‍্যালি করা হয়েছে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নড়াইল জেলা শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

বুধবার (২১ আগস্ট) দুপুরে নড়াইল জেলা ছাত্রদলের ব্যানারে বিএনপির কার্যালয় থেকে শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্র হত্যা, গত ১৫ বছরে হত্যা গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীকে দানবে পরিনত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর গনতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, হেফাজত কর্মীদের নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার আন্দোলনে নৃশংস গণহত্যায় শহিদের স্মরনে নড়াইলে শোক র‌্যালি করে নড়াইল জেলা ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ জেলার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত কবীর রুবেল, ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, খন্দকার মাহমুদুর হাসান সনি প্রমুখ। এসময় জেলা উপজেলার ছাত্রদলের নেতাকর্মীসহ যুবদল, সেচ্ছাসেবক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version