ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্র রাজনীতিসহ সব প্রকার রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাধারণ শিক্ষার্থীদের লিখিত দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৮৫তম বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্র রাজনীতিসহ সব প্রকার রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাধারণ শিক্ষার্থীদের লিখিত দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৮৫তম বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন।

রোববার (১১ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের লিখিত দাবির পরিপ্রেক্ষিতে, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৮৫তম (বিশেষ) সভার সিদ্ধান্ত অনুসারে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে আজ থেকে সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কোনো প্রকার রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন বা কোনো প্রকার অঙ্গ/ছায়া সংগঠন, লেজুরবৃত্তিক প্যানেল/পরিষদ/সমিতির সঙ্গে জড়িত থাকতে পারবেন না অর্থাৎ সব প্রকার রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয় এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপাচার্য বরাবর দুই দফা  লিখিত দাবি পেশ করেন। শিক্ষার্থীদের দাবি দুটি হলো ২৪ ঘণ্টার মধ্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং শিক্ষক সমিতি, কর্মকর্তা ও কর্মচারীদের সব ফেডারেশন বিলুপ্ত ঘোষণা করতে হবে।

শিক্ষার্থীদের দ্বিতীয় দাবিটি ছিল দ্রুত সময়ের মধ্য ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version