দেওয়ান রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ

সাবেক স্বরাষ্ট্র- প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনার মদনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ শাখার ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরকারি কলেজ শাখার ছাত্রদল আহবায়ক গোলাম কিবরিয়া ও সদস্য সচিব সাইমন আকন্দ লিমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে কলেজ মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল, সাধারণ সম্পাদক শামীম হাসান, চৌধুরী দীপু, আব্দুল বারী হীরা, জাপান ভূইয়া, শাকিল আকন্দ, তামিম আকন্দ, সাব্বির আহমেদ, উজ্জ্বল আকন্দ, নাদিম প্রমূখ। এ ছাড়াও উপজেলা ছাত্রদল,কলেজ শাখার ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version