দেওয়ান রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ

অধিকার আদায়ে সফল, এবার সুন্দর ও পরিচ্ছন্ন দেশ গড়ার পালা। সেই দায়িত্ব নিজেদের কাধেঁ তুলে নিলেন রাজপথে আন্দোলনে নামা শিক্ষার্থীরা। সরকার পতনের পর দেশে চলমান অস্থিরতার সময়ে সারা দেশের মতো নেত্রকোনার মদনে পরিচ্ছন্নতা অভিযান ও ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা মদন উপজেলা সদরের প্রধান সড়কের মোড়ে মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। শিক্ষার্থীরা দল বেঁধে উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন রাস্তা ও ভবণ পরিষ্কার করছেন।

সরজমিন ঘুরে দেখা গেছে শিক্ষার্থীরা চালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিনি নিয়ন্ত্রণ, হামলা-লুটপাটের বন্ধ ও সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য মাইকিং করছেন। এর সাথে বিশৃঙ্খলা এড়াতে রাতে ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে পাহারার ব্যবস্থা করছে। শিক্ষার্থীদের এমন দায়িত্বশীল আচরণকে স্বাগত জানিয়েছে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।

মদন উপজেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারোয়ার জাহান রবিউল ও মাহির আকন্দ ফয়সাল জানান, ‘আমরা দেশ সংস্কারে নেমেছি। কোন প্রকার হামলা,লুটপাট আমরা সমর্থন করি না। তাই বাংলাদেশ স্কাউট এবং সাধারণ শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা কার্যক্রম ও সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। এর সাথে রাত জেগে ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও মন্দির পাহারা দেওয়া হচ্ছে। দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version