ব্যান্ড তারকা ও সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই। আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে বাংলাদেশ সময় আজ (২৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা গেছেন।

তিনি বলেন, যতদুর জানতে পেরেছি সাফিন ভাই (সাফিন আহমেদ) একটি কনসার্টের জন্য যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়ায় যান। সেখানে কনসার্ট শুরুর আগে অসুস্থ্য হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

সাফিনের ভাই হামিন আহমেদ বলেন, ‘২০ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন। শোটা ক্যানসেল করেন তিনি। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তাকে আর ফেরানো গেল না।’

হামিন জানান, যুক্তরাষ্ট্র তাদের দুই কাজিন আছেন। তারা আপাতত শাফিনের কাছে আছেন। দ্রুতই ঢাকা থেকে আমেরিকা রওনা হবেন হামিন। এর পর বাংলা ব্যান্ডের এই কিংবদন্তি গায়কের লাশ দেশে ফেরানো হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version